আপনার হোয়াটসঅ্যাপ ও জিমেইলে লুকিয়ে থাকা ৫টি ভয়ংকর সুন্দর AI ফিচার!
ছবি বানানোর জন্য এখন আর অন্য কোনো অ্যাপে যাওয়ার দরকার নেই। WhatsApp-এর নতুন আপডেটে Meta AI যুক্ত করা হয়েছে। আপনি চ্যাটবক্সে শুধু আপনার কল্পনার কথা লিখলেই সেটি রিয়েলিস্টিক ছবিতে পরিণত হবে!
বন্ধুদের সাথে চ্যাট করার সময় ইন্টারনেটে স্টিকার খোঁজার দিন শেষ! এখন আপনি নিজের মনের মতো প্রম্পট দিয়ে সরাসরি স্টিকার বানাতে পারবেন।
কীভাবে করবেন: স্টিকার প্যানেলে গিয়ে "Create" অপশনে ক্লিক করুন এবং আপনার আইডিয়াটি (যেমন- "A cat drinking tea") লিখে দিন। এআই সাথে সাথে আপনার জন্য মজার স্টিকার জেনারেট করে দেবে!
অফিসের বসকে কিংবা ক্লায়েন্টকে প্রফেশনাল ইমেইল লিখতে ভয় পান? জিমেইলে লুকিয়ে আছে গুগল এর পাওয়ারফুল এআই, যা আপনার হয়ে সম্পূর্ণ ইমেইল লিখে দেবে!
কীভাবে করবেন: ইমেইল কম্পোজ বক্সে থাকা 'কলম ও তারা' আইকনে (Help me write) ক্লিক করুন। শুধু লিখুন "Write a sick leave application for today" আর ম্যাজিক দেখুন!লম্বা কোনো ইমেইল পড়ার সময় নেই? জিমেইলের নতুন আপডেটে যুক্ত হয়েছে 'AI Summary'। এটি বড় বড় ইমেইল থ্রেড পড়ে আপনাকে মাত্র ৩-৪ লাইনে আসল পয়েন্টগুলো বুঝিয়ে দেবে, যার ফলে আপনার অনেকটা সময় বেঁচে যাবে।
হোয়াটসঅ্যাপে থাকা Meta AI-কে আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। কোনো ম্যাথ সলভ করা, রান্নার রেসিপি জানা বা ট্রান্সলেট করা—সবকিছুই এখন হোয়াটসঅ্যাপের ভেতরেই করা সম্ভব। কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের দরকার নেই!
🤝 স্পনসরশিপ ও কোলাবোরেশন
Tech Shikhi-এর মাধ্যমে আপনার ব্র্যান্ড, সার্ভিস বা প্রোডাক্ট পৌঁছে দিন হাজারো প্রযুক্তিপ্রেমী মানুষের কাছে। বিজ্ঞাপন বা যেকোনো ব্যবসায়িক প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন:


No comments:
Post a Comment